সাতক্ষীরায় ফেনসিডিল-ইয়াবাসহ গ্রেফতার ৩

সাতক্ষীরার কলারোয়ায় ৫১ বোতল ফেনসিডিল ও ৫১পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

কলারোয়া থানা পুলিশের অভিযানে ২মাদক ব্যবসায়ী এবং একজন জিআর মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতার হয়েছে।

থানা সূত্রে জানায়, রবিবার দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে কলারোয়া থানাধীন হেলাতলা ইউপি এর অর্ন্তগত গনপতিপুর গ্রামস্থ মোয়াজ্জেম চেয়ারম্যানের লিচুবাগানের সামনে পাকা রাস্তার উপর ব্রজবাকসা গ্রামের মৃত আনিছুর রহমান ঘরামীর ছেলে মিকাইল ইসলাম ঘোরামীকে ৫১ (একান্ন) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।

এছাড়া চন্দনপুর কলেজ মোড় এলাকা থেকে বড়ালী উত্তর পাড়া গ্রামের রফিকুল মোল্লার ছেলে পলাশ মোল্লা (২৭) কে ৫১ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।

অপরদিকে জিআর পরোয়ানা ভূক্ত আসামী বোয়ালীয়া গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে মোখলেছুর রহমান গ্রেফতার করে পুলিশ।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবিরের নেতৃত্বে এসআই (নিঃ) শাহজাহান কবীর, এসআই,ইসমাইল হোসেন, এসআই হাফিজুর রহমান, এএসআই এসএম রবিউল ইসলাম, এএসআই সেলিম রেজা, এএসআই এমায়েদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির জানান, পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের নির্দেশ মোতাবেক মাদক সহ ২ জন এবং ওয়ান্টে ভূক্ত এক আসামী গ্রেফতার করা হয়েছে। রবিবার সকল আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

মীর খায়রুল আলম/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর