চাটমোহরে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন

পাবনার চাটমোহর ডায়াবেটিক হাসপাতাল উদ্ধোধন করা হয়েছে। রোববার দুপুরে ফলক উন্মোচন ও ফিতা কেটে হাসপাতাল এবং ল্যাব উদ্বোধন করেন ভুৃমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন ও পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবি ইসলা্ম।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান, ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফসিউর রহমান, বাংলাদেশ পুলিশের এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোজাম্মেল হক বিপিএম বার পিপিএম, পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক যতি দাস কুন্ডু, চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ।

আগামীকাল সকাল থেকে শুরু হবে এই হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। প্রায় ১০ শতক জায়গার উপর প্রায় ৩০ লক্ষাধিক টাকা ব্যয়ে স্থাপন করা হয় এই হাসপাতাল।

মো: মাসুদ রানা/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর