রেকর্ড ভোটে জয়, মমতাই থাকছেন মুখ্যমন্ত্রী

ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে রেকর্ড ভোটে জয় পেয়েছেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকতে হলে জিততেই হতো মমতাকে।

গত বৃহস্পতিবার কলকাতার ভবানীপুর, শমসেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ রোববার (৩ অক্টোবর) সকাল থেকে ভোটগণনা শুরু হয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে মমতা থাকতে পারবেন কিনা এ নিয়ে বেশ কিছুদিন ধরেই শোরগোল চলছিল। তবে মমতার জয়ী হওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো সংশয় ছিল না। অবশেষে এর অবসান ঘটলো।

ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭ শতাংশের বেশি। মোট ২১ রাউন্ড ভোট গণনা শেষে মমতা ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী প্রিয়াংকা টিবরেওয়াল পেয়েছেন ২৫ হাজার ৪৮০ ভোট।

২০১১ সালেও মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্রেই উপনির্বাচনে জিতে আসেন মমতা। সেবার ৪৫ শতাংশেরও কম ভোট পড়েছিল। মমতা ৫৪ হাজারের কিছু বেশি ভোটে জিতেছিলেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর