ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪৯তম ম্যাচে আজ মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
আজকের ম্যাচে কলকাতার একাদশে দেখা যেতে পারে বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসানকে। আইপিলের ভারত পর্বে তিন ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর আর একাদশে জায়গা হয়নি তার।
আইপিএলের আরব আমিরাত পর্বে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৩টিতে জয় ও ২টিতে হেরেছে কলকাতা। প্লে-অফ নিশ্চিত করতে চাইলে বাকি দুই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই কলকাতার সামনে।
এদিকে কলকাতার অধিনায়ন ইয়ন মরগানের অফফর্ম ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। প্লে-অফ নিশ্চিত করতে চাইলে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে জয় পেতে হবে কলকাতাকে।
নিজেদের সর্বশেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে হেরেছে কলকাতা। হারের পর ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন। সাকিবকে সাইড বেঞ্চে রাখার সমালোচনা করেছেন তারা।
তবে হায়দরাবাদের বিপক্ষে সাকিবকে একাদশে ফেরানো হবে বলে জানিয়েছেন কলকাতার অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। সাকিব পরের ম্যাচ ফিরবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরের ম্যাচেই দলে ফিরছেন সাকিব।
আইপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচে সুযোগ পেয়েছেন সাকিব। ভারতপর্বের তিন ম্যাচে ব্যাট হাতে ৩৮ ও বল হাতে ২ উইকেট শিকার করেছিলেন তিনি।
বার্তা বাজার/নব