কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার জমি সংক্রান্ত ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে এমন অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজইল গ্রামে।
আজইল গ্রামের হিন্দু মহল্লার ২শ’ গজের মধ্যে আজইল সর্বজনিন দূর্গা পূজা মন্দির ও শ্রীশ্রী মহামায়া সার্বজনীন দুর্গা মন্দির। জমি সংক্রান্ত ও আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা এলাকাবাসী।
রবিবার (৩ অক্টোবর) ভোররাতের কেবা কারা আজইল সর্বজনীন দূর্গা মন্দিরে দূর্গা প্রতিমার হাত ও মাথা ভাংচুর করে।
এমন সংবাদ পেয়ে ছুটে আসেন কুষ্টিয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার আতিক হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান ও ওসমান পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ওসমানপুর আজইল গ্রামের হিন্দু পাড়ায় ভাংচুরকৃত প্রতিমার মাথা ও হাত নিচে পড়ে আছে।
আজইল সার্বজনিন দুর্গা মন্দিরের কমিটির সভাপতি চন্ডি কুমার বিশ্বাস বলেন, রাত সাড়ে ৩ টা পর্যন্ত মন্দির ছিলাম । মন্দিরে পাশেই আমার বাড়ি। বাড়িতে ঘুমাতে গেলে কে বা কারা প্রতিমা ভাংচুর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মন্দিরের জায়গা সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে। তবে তদন্ত চলছে, যেই এই ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোশারফ হোসেন/বার্তা বাজার/অমি