আনোয়ারার পিএবি সড়কের ধারে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (৩ অক্টোবর) বেলা এগারোটায় উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকা থেকে লাশটি উদ্ধার করে। তার আনুমানিক বয়স (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার। তিনি জানান, সড়কের ধারে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে চলন্ত গাড়ি থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
সুমন শাহ/বার্তা বাজার/অমি