জয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করে বাংলাদেশ দল। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে জিতিয়েছেন তপু বর্মন।
কিন্তু বাংলাদেশের জয়ের কটাক্ষ করেছেন ভারতীয় দলের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ। সাফের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে নেপাল। দুই ম্যাচের তুলনা করতে গিয়ে বাংলাদেশের পাওয়া পেনাল্টিকে হাস্যকর বলেন তিনি।
তিনি বলেন, আমাদের এমনভাবে খেলতে হবে যেন ফল আমাদের পক্ষে থাকে। নেপাল পাল্টা আক্রমণে গিয়ে গোল করে জিতেছে। অথচ মালদ্বীপ খুব ভালো খেলেছেন। অন্যদিকে বাংলাদেশ হাস্যকর পেনাল্টির কল্যাণে জিতেছে। খেলায় কি ফল হবে সেটা আমরা জানি না। তবে সবকিছুর সাথেই খাপ খাইয়ে নিতে হবে।
উল্লেখ্য, আগামীকাল সোমবার (৪ অক্টোবর) সাফে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বিকেল ৫টায় ম্যাচটি শুরু হবে। ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে।
বার্তা বাজার/নব