আনোয়ারায় কিশোরের লাশ উদ্ধার

আনোয়ারায় আবারো আবদুল্লাহ আল মাসুম (১৮) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলা সদরের ইছামতি এলাকা থেকে শনিবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।

মাসুম (১৮) আনোয়ারা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. ইউছুপের পুত্র।

নিহতের পারিবারিক সূত্র জানায়, শনিবার রাত সাড়ে দশটার সময় উপজেলা সদর থেকে একজনের মোটরসাইকেলের পেছনে বসে ইছামতি এলাকার দিকে যান মাসুম। পরে রাত পৌণে দুইটার সময় পুলিশের ফোন পেয়ে ইছামতি এলাকায় গিয়ে মাসুমের লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল হতে থানার দুরত্ব ৪০০ মিটারের মতো। নিহত মাসুমের গলা, কোমর ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের পিতা মো. ইউছুপ বলেন, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। আমি মামলা করবো।

আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।

সুমন শাহ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর