চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে চুরি করতে এসে ৫তলা ভবন থেকে নিচে পড়ে এক চোরের মৃত্যু হয়েছে।

রবিবার (২ অক্টোবর) মধ্যে রাতে সফিউদ্দিন রোড এলাকায় হাজী সালাউদ্দিন মিয়ার বাড়িতে এঘটনা ঘটে। নিহত এনামুল বরিশাল জেলার গৌরনদী থানার চরকি গ্রামের মৃত মমিন উদ্দিন ব্যাপারির ছেলে।

বাড়ির মালিক হাজী সালাউদ্দিন জানান, ৫ম তালার ভাড়াটিয়া জানালার দিকে তাকালে হঠাৎ দেখতে পায়ে চোরটি উপরের দিকে উঠছে। চোর বলে চিৎকার দিলে আতংকিত হয়ে চোরটি ভবন থেকে পরে গিয়ে গুরুতর আহত হয়। ৯৯৯ এ ফোন দিয়ে জানালে টঙ্গী পশ্চিম থানা পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে এসে চোরটিকে হেফাজতে নেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ্ আলম জানান, ঘটনা সংবাদ পাওয়ার পর আমরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করি। পরে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন।

টঙ্গী পশ্চিম থানার পুলিশের উপ-পরিদর্শক কাওসার জানান, নিহত ওই ব্যক্তি একজন চোর। সে মৃতুর পূর্বে শিকার করেছে সে ভবনে চুরি করতে এসেছিলো।

মোঃ আরিফ চৌধুরী/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর