ভেদরগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নের চর পায়াতলী গ্রামে (১৭)বছর বয়সি এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মালেক (১৮) নামে এক স্থানীয় বখাটের বিরুদ্ধে। কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে বখাটে মালেক আড়াই বছর যাবত ধর্ষণ করছেন বলে অভিযোগ কিশোরীর পরিবারের।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার সখিপুর থানায় কিশোরীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলার পর থেকে অভিযুক্ত মালেক পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত পহেলা অক্টোবর শুক্রবার সকালে কিশোরীর মা প্রতিদিনের মত ভিক্ষা করার জন্য বের হয়ে রাতে বাসায় আসে। এ সুযোগে দুপুরে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ঘরের মধ্যে একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী মো. মালেক বেপারী (১৮)। ওই কিশোরীর মা রাতে বাড়ি আসলে ইঙ্গিতে ঘটনাটি বলে। পরে তার মা সকালে থানায় গিয়ে মো. মালেক বেপারীর বিরুদ্ধে ধর্ষন মামলা করেন।

মো.মালেক উপজেলার ডিএমখালি ইউনিয়নের একই গ্রামের কাদের বেপারীর ছেলে।
কিশোরীর মা বলেন, আমার মেয়েকে ধর্ষণ করেছে মালেক। এলাকার মুরব্বিদের কাছে বিচার চেয়েও পাননি। তিনি আরও বলেন তার স্বামী মারা যাওযার পর থেকে বাড়ি বাড়ি ভিক্ষা করে বাড়িতে আসতে রাত হয়েছে তাই তার থানায় মামলা দিতে দেরি হয়েছে।

এ ব্যাপারে সখিপুর থানার মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আসাদ গাজী/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর