কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে যাত্রী বেশে ১২০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী বউ শাশুরী কে আটককরেছে ভৈরব রেলওয়ে পুলিশ। আজ দুপুরে ষ্টেশনের ১ নং প্লাটফর্মের মৌসমী ষ্টোরের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর থানার নোয়াবাদী গ্রামের আক্তার হোসেনের স্ত্রী মর্জিনা বেগম (৪৫) ও একই গ্রামের জুয়েল রানার স্ত্রী তানিয়া বেগম (২৬)। সম্পর্কে তারা বউ ও শাশুরী।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ২ টায় সময় ষ্টেশনের ১ নং প্লাটফর্মের মৌসুমী ষ্টোরের সামনে থেকে ট্রেনের জন্য অপেক্ষাকৃত বউ শাশুরীকে আটক করা হয়। পরে তাদের তল্লাশী করে তাদের সাথে থাকা দুইট ব্যানিটি ব্যাগ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।