অক্টোবরেই খুলছে যেসব বিশ্ববিদ্যালয়

দেশের করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ায় ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এবার বিশ্ববিদ্যালয় খোলার জোরপ্রস্তুতি চলছে। শিক্ষার্থীদের করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার উপর নির্ভর করছে বিশ্ববিদ্যালয় খোলা।

বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি শুরু হয়েছে। চলতি মাসেই বেশকিছু বিশ্ববিদ্যালয় খুলবে। চলুন দেখে নেওয়া যাক এ মাসে কোন কোন বিশ্ববিদ্যালয় খুলবে-

ঢাকা বিশ্ববিদ্যালয়- আগামী ৫ অক্টোবর ঢাবি আবাসিক হলগুলো খুলবে। এরপর শিক্ষার্থীদের পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম শুরু হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়- আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলবে। ১৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চালু হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়- আগামী ১৭ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলবে। আর ২০ অক্টোবর সশরীর ক্লাস শুরু হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়- আগামী ১১ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলবে। এরপর ২১ অক্টোবর খুলবে বিশ্ববিদ্যালয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়- আগামী ৭ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে প্রতিটি বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়- আগামী ২৫ অক্টোবর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হল খুলবে। এরপর বিভাগগুলো তাদের বিভাগীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সশরীরে ক্লাস নিতে পারবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়- আগামী ১৫ অক্টোবর থেকে পোস্ট গ্র্যাজুয়েটের সব শিক্ষার্থী, স্নাতকের কয়েকটি অনুষদের চতুর্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খোলা হবে। এরপর ১৮ অক্টোবর শিক্ষা কার্যক্রম শুরু হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়- আগামী ১৮ অক্টোবর স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের হল খুলবে। এরপর ২৬ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের হলে ওঠানো হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়- আগামী ৪ অক্টোবর বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল খুলবে এবং ২১ অক্টোবর সশরীর ক্লাস শুরু হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- আগামী ৭ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (চতুর্থ বর্ষ) এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য হল খোলা হবে। আর অন্যান্য শিক্ষার্থীদের জন্য হল খোলা হবে ২০ অক্টোবর।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম চলছে। আগামী ২৮ অক্টোবর থেকে আবাসিক হল খোলার সুপারিশ করা হয়েছে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- আগামী ২১ অক্টোবর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল খুলবে ও ২৫ অক্টোবর সশরীর ক্লাস শুরু হবে।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়- আগামী ৭ অক্টোবর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলবে এবং ১৭ অক্টোবর সশরীর ক্লাস শুরু হবে।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- আগামী ৪ অক্টোবর রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি- আগামী ৫ অক্টোবর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য হল খোলা হবে। এরপর ৭ অক্টোবর সশরীরে ক্লাস শুরু হবে।

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুর্গাপূজার ছুটির পর খুলবে। আগামী ৫ অক্টোবর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- এ মাসেই খুলবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়- দুর্গাপূজার ছুটি শেষে আগামী ১৯ অক্টোবরের পরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীর ক্লাস শুরু হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর