সেপ্টেম্বরে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

চলতি বছরের সেপ্টেম্বর মাসে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সর্বোচ্চ রেকর্ড হয়েছে। সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৮৪১ জন। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ জনের।

শুক্রবার ডেঙ্গু-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানানো হয়।

গত আগস্টে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭ হাজার ৬৯৮ জন এবং মারা গিয়েছিলেন ৩৪ জন।

কন্ট্রোল রুম জানায়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে ভর্তি আছেন ৯৭৫ জন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৬৬ জন, আর অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ২০৯ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ হাজার ৩৬২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৩১৯ জন। আর চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮ জন।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর