রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধে আজ রোববার থেকে যৌথ অভিযান শুরু হচ্ছে। বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রমের ১৭তম সভার সিদ্ধান্তের আলোকে ‘রুট পারমিটবিহীন’ বাস-মিনিবাস চলাচল বন্ধের লক্ষ্যে ৩ অক্টোবর থেকে অভিযান শুরু হবে।
তিনি জানান, আজ ১১টায় মতিঝিলের সোনালী ব্যাংক কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযানের নেতৃত্ব দেবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে বিআরটিএ ও ডিএমপির প্রতিবিধিবৃন্দ এবং করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম বলেন, আজ রোববার পৌনে ১১টায় মোহাম্মদপুর বসিলা ব্রিজ এলাকায় বাস রুট রেশনালাইজেশনের আওতায় বিআরটিএ এবং ডিএনসিসির যৌথ উদ্যোগে চলমান বাসের ফিটনেসসহ রুট পারমিট পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
বার্তা বাজার/অমি