পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীর ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে আজ। মুখ্যমন্ত্রী থাকতে হলে মমতা ব্যানার্জিকে এই আসনে জিততেই হবে। এই উপনির্বাচনে মমতার জয় নিয়ে অবশ্য কোনও সংশয় নেই তৃণমূল শিবিরের। চিন্তা শুধু ব্যবধানের অঙ্ক নিয়ে।
উপনির্বাচনী প্রচারপর্বে মমতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়— সকলের বক্তব্যেই ফিরে ফিরে এসেছে এই ব্যবধানের প্রসঙ্গ। উপনির্বাচনে কম মানুষ ভোট দিতে আসেন, এটা জেনেই তৃণমূল এ বার জোর দিয়েছিল ‘ভোট দিতে আসুন’ ডাকে। বৃহস্পতিবার ভোটদানের ভালো হার সে দিক থেকে খানিকটা আশ্বস্ত করেছে রাজ্যের শাসকদলকে।
৫৭ শতাংশের সামান্য বেশি ভোট পড়েছে ভবানীপুর উপনির্বাচনে। গত ২৬ এপ্রিলের বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ। তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন ২৮,৭১৯ ভোটের ব্যবধানে।
বার্তা বাজার/অমি