রাজধানীর পল্লবীতে বাসা থেকে অর্থ, অলংকার ও স্কুল সার্টিফিকেট নিয়ে একসাথে নিখোঁজ হওয়া ৩ কলেজছাত্রীর এখনও কোনো সন্ধান মিলেনি। তবে এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০২ অক্টোবর) রাতে ৪ জনকে আসামি করে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেছেন নিখোঁজ কলেজছাত্রী কাজী দিলখুশ জান্নাত নিসার বোন অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ।
মামলায় তরিকুল্লাহ, রকিবুল্লাহ, টিকটক সেলিব্রেটি জিনিয়া, শরফুদ্দীন আহমেদ আয়নসহ ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই সজীব খান জানান, এ ঘটনায় পল্লবী থানায় আজ রাতে মামলা হয়েছে। আর ৪ জন অসামিকে গ্রেফতার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি রকিবুল জানিয়েছে ওই ৩ তিন বান্ধবী বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছে। এরবেশি তথ্য আপাতত পুলিশের কাছে নেই।
এদিকে মামলার বাদী অ্যাডভোকেট আফরোজ জানান, আমি শুনেছি পুলিশের জিজ্ঞাসাবাদে তরিকুল বলেছে, আমার বোন ও তার বান্ধবীরা জাপান চলে গেছে। আর তরিকুল সব জানে। সে পাসপোর্ট অফিসে দালালি করে। সে হয়তো নিখোঁজ শিক্ষার্থীদেরকে গোপনে পাসপোর্ট করে দিতে পারে।
বার্তা বাজার/এসজে