দেশে এলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা’র তৈরি আরও ৭ লাখ ৯০ হাজার টিকা। শনিবার (২ অক্টোবর) বিকালে জার্মানি থেকে টিকা নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
বিমানবন্দরে টিকা গ্রহণ করতে এসময় বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ অন্যরা।
উল্লেখ্য, এ পর্যন্ত দেশে টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। সে হিসাবে, এই মুহূর্তে ৬৮ লাখ ৩৯ হাজার ৮২৫ ডোজ টিকা মজুদ রয়েছে।
এছাড়া টিকার জন্য চার কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৭২৮ জন নিবন্ধন করেছেন।
বার্তা বাজার/এসবি