আইএস জঙ্গিদের দমনে অভিযানে নেমেছে তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাঞ্চলে জঙ্গি গোষ্ঠী আইএস-এর একটি গোপন আস্তানায় তালেবান সদস্যরা অভিযান শুরু করেছে বলে জানা গেছে। শুক্রবার (০১ অক্টোবর) ওই অভিযান চালানো হয় বলে জানিয়েছে তাকেবানের এক মুখপাত্র।

তিনি জানান, অভিযানে বেশ কয়েকজন আইএস সদস্যকে আটক করা হয়েছে। তবে কতজনকে আটক করা হয়েছে তা নির্দিষ্ট করে এখন বলা সম্ভব না।

আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় তালেবান আসার পর থেকেই ক্ষিপ্ত হয়ে আছে আইএস সদস্যরা। তালেবানকে লক্ষ্য করে তারা বেশ কয়েকবার হামলাও চালিয়েছে। আগস্ট মাসেই কাবুল বিমানবন্দরের বাইরে এক আত্মঘাতী বোমা হামলায় ১৬৯ আফগান নাগরিক ও ১৩ মার্কিন সেনা নিহত হন। হামলার দায় স্বীকার করে আইএস।

তালেবানের মুখপাত্র বিলাল কারিমি বলেন, আফগানিস্তানের পারওয়ান প্রদেশের চারিকার শহরে তালেবান সদস্যরা অভিযান চালান। এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর