‘রাজ্জাক নিরাশা করেছে’ লিখে প্রেমিকার আত্মহত্যা

প্রেমিকের বিয়ের সংবাদ শুনে পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়নে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার (১ অক্টোবর) রাতে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চরকলাগাছী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর বিছানার নিচ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেন।

শনিবার (২ অক্টোবর) বিকেলে ওই স্কুলছাত্রীর মা জীবন্নাহার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

জানা যায়, প্রায় দেড় বছর ধরে চরকলাগাছী গ্রামের আলিমুদ্দিনের কলেজ (ইন্টারমিডিয়েট) পড়ুয়া ছেলে আ. রাজ্জাকের (২৫) সঙ্গে একই গ্রামের বলরামপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সৌদি প্রবাসী আবু মুসা শেখের মেয়ের। অন্যত্র বিয়ের জন্য ঘটনার দিন মেয়ে পক্ষের লোক আসে দিন-তারিখ ঠিক করার জন্য আ.রাজ্জাকের বাড়িতে। বিষয়টি জানতে পেরে সুমাইয়া সে প্রেমিকের ওপর অভিমান করে আত্মহত্যা করে।

এদিকে ওই ছাত্রী আত্মহত্যার আগে বিছানার নিচে রেখে যাওয়া চিরকুটে লেখা, ‘চিরতরের জন্য চলে গেলাম পরপারে। অসময়ে আমার মৃত্যুর জন্য রাজ্জাক দায়ী। তাকে কোনদিন ক্ষমা করব না। আশা দেখিয়ে নিরাশা করেছে। বিদায় বিদায় বিদায়……।’

নিহত সুমাইয়ার মা জীবন্নাহার জানান, ‘ঘটনার দিন সন্ধ্যায় আমার মেয়ে আমাকে তার কানের দুল আনতে পাশের বাড়িতে পাঠালে আমি সেখানে যাই দুল আনতে। পরে এসে দেখি আমার মেয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় আছে। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন। কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ের আত্মহত্যার জন্য রাজ্জাকই দায়ী।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।

বার্তা বাজর/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর