প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারী জমিতে পাকা স্থাপনা নির্মাণ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগরে বাজার প্রশাসনের নির্দেশ অমান্য করে সরকারি খাস জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয় যাওয়ার অভিযাগ উঠেছে। এ স্থাপনাটি নির্মাণ করেছেন উপজেলার সমাধিনগর গ্রামের নারায়ন দাসের ছেলে নিরব কুমার দাস।

জানাগেছে, দীর্ঘদিন ধরে নিরব দাস সমাধিনগর বাজার এলাকায় নিজের জমির পাশাপাশি সরকারী জমি দখল কর পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে আসছিল। বারংবার জঙ্গল ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তারা গিয়ে নিষধ করা সত্বেও কাজ চালিয়ে যায়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসান সরেজমিনে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করাসহ সরকারী জমিতে উত্তোলনকৃত পাকা স্থাপনা ভেঙ্গ নেওয়ার নির্দেশ প্রদান করে। এ নির্দেশ উপেক্ষা করে নতুন করে কাজ চালিয়ে যাচ্ছে।

সমাধিনগর বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে কিভাবে ঘর করে। এ বাজারে তার আরো কয়কটি ঘর আছে। সেনাকি ভূমিহীন সার্টিফিকেট নিয়ে লীজর জন্যও আবেদন করেছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসান বলেন, ঘর উত্তোলনকারীর বিরুদ্ধে অফিসিয়ালী ভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর