সাবেক ছাত্রলীগ কর্মীকে অটোরিকশা উপহার দিল ‘টিম পজিটিভ বাংলাদেশ’
‘টিম পজিটিভ বাংলাদেশ’এর মাধ্যমে করোনা কালীন সময় কর্মহীন হয়ে পরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাবেক ছাত্রলীগ কর্মী সেলিম মিয়াকে অটোরিকশা উপহার দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
শনিবার ( ২ অক্টোবর) বিকালে উপজেলার জেলা পরিষদ ডাক বাংলো সামনে সাবেক ছাত্রলীগ কর্মী সেলিম মিয়াকে অটোরিকশা হস্তান্তর করে দেন টিম পজিটিভ এর প্রতিষ্ঠিতা গোলাম রাব্বানী ও এর সদস্যরা।
জানা যায়, করোনাকালীন সময় কর্মহীন হয়ে পরায় সাবেক এই ওয়ার্ড ছাত্রলীগ নেতা তার পরিবার নিয়ে দুর্বিষহ জীবন যাপন পার করছিলেন। এমন অবস্থায় কয়েকটি গণমাধ্যমে তার দুর্বিষহ জীবন যাপন নিয়ে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর টিম পজিটিভ এর নজরে আসলে স্হানীয় ছাত্রলীগ নেতা কর্মীদের মাধ্যমে তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন টিম পজিটিভ বাংলাদেশের সদস্যরা।
এই বিষয়ে জানতে চাইলে টিম পজিটিভ এর প্রতিষ্ঠিতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন,
উপজেলার মোগড়া ইউনিয়ন উমেদপুর গ্রামের মোঃ সেলিম মিয়া। তিনি ২০০৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক দুর্যোগকালীন সময়ে অর্থনৈতিক দৈন্যদশায় দিনমজুর হিসেবে কায়িকশ্রমের কাজ করে মানবেতর জীবনযাপন করছিলেন। গণমাধ্যম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়নের এর কাছ থেকে সেলিম ভাইয়ের দুরবস্থার কথা জেনে, আমি তৎক্ষনাৎ সেলিম ভাইয়ের সাথে কথা বলি এবং টিম পজিটিভ বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম সদস্য মোহেত জাকির হোসেন ও মাহমুদ আবদুল্লাহ বিন মুন্সি’র সাথে আলোচনার মাধ্যমে ভাইয়ের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেই।আজ সেলিম মিয়াট ইচ্ছের প্রেক্ষিতে, তাঁকে ‘টিম পজিটিভ বাংলাদেশ’ এর পক্ষ থেকে ‘দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার’ হিসেবে একটি উৎকৃষ্ট মানের ‘ইজিবাইক’ দেয়া হয়েছে।
হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/এসবি