বিমানবন্দরের ফ্লাইটে অস্ত্রসহ যাত্রী উঠার ঘটনা কিছুদিন আগেও দেশে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছিল রাজশাহীর শাহ মাখদুম (র.) বিমানবন্দরে। ব্যাগ স্ক্যানিংয়ের সময় তা দেখতে পেয়ে ওই যাত্রীকে আটক করে অ্যাভিয়েশন কর্মীরা পুলিশের মাধ্যমে থানায় হস্তান্তর করেন।
শনিবার (০২ অক্টোবর) বিকাল ৫টার ফ্লাইটে এই ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম আব্দুল বারী শাহ চৌধুরী। পেশায় ফিলিং স্টেশন ব্যবসায়ী ওই ব্যক্তির বাড়ি নওগাঁর সাপাহারে। তিন ভুল করেই ব্যাগের ভেতরে ১৭ রাউন্ড গুলি নিয়ে যাচ্ছিলেন।
রাজশাহী মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মশিউর রহমান জানান, মানবন্দরে আটকের পর আবদুল বারী শাহ চৌধুরীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি জানান, তার বাবার নামে লাইসেন্স করা রিভলবারের এসব গুলি ব্যাগেই ছিল। ভুল করে এসব নিয়ে তিনি ঢাকায় যাচ্ছিলেন।
তিনি আরও জানান, সাপাহার থানার মাধ্যমে এই লাইসেন্সের ব্যাপারে খোঁজ নেওয়া হয়েছে। সাপাহার থানা পুলিশ রিভলবার ও গুলির লাইসেন্স থাকার কথা জানিয়েছে। তাই প্রাথমিকভাবে বিমানবন্দরে গুলি নিয়ে যাওয়ার বিষয়টি ভুল বলেই মনে হচ্ছে। তাও এয়ারপোর্ট থানায় লাইসেন্স না আসা পর্যন্ত আবদুল বারী শাহ চৌধুরীকে থানাতেই থাকতে হবে।
বার্তা বাজার/এসজে