গভীর রাতে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নাটোরের গুরুদাসপুরে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬ষ্ট শ্রেণীতে পড়–য়া এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করেছেন গুরুদাসপুরের ইউএনও মো.তমাল হোসেন।

শুক্রবার (১ অক্টোবর) গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর এলাকায় ওই বাল্যবিয়ে বন্ধ করা হয়।

ইউএনও মো.তমাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হালশা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীতে পড়–য়া এক শিক্ষার্থীর বাল্যবিয়ে দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমীনকে পাঠানো হয় এবং বিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে মেয়ের পরিবারের কাছে ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর