শাবনূরের সব আইডি হ্যাক হয়েছে

সামাজিক মাধ্যম নিয়ে আবার দুর্ভোগে পড়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাবনূর। ফেসবুক ছাড়া অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যবহৃত আইডিগুলো ইয়াকারদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে।

শনিবার (০২ অক্টোবর) ফেসবুকে পোস্ট করে এই তথ্য জানান শাবনূর।

শাবনূর তার ফেসবুক আইডিতে লিখেন, কেউ একজন আমার ইউটিউব, ফেসবুক পেইজ ও ইনস্টাগ্রাম হ্যাক করে এর কন্ট্রোল হাতে নিয়েছে। তবে আমি এখন আমার ফেসবুক আইডি ও ইনস্টাগ্রামে ঢুকতে পারছি। যদিও আমি নিশ্চিত না আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি পুরোপুরি আমার নিয়ন্ত্রণে আছে কি না।

তিনি লিখেন, আপাতত তার আইডিগুলো থেকে কোনো কিছু পোস্ট হলে তা তিনি করছেন না। এছাড়া আইডি ফেরত পেলে খুব দ্রুতই সবাইকে জানাবেন বলেও উল্লেখ্য করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবনূরের নামে বেশকিছু ভুয়া আইডি অজ্ঞাত ব্যক্তিরা চালাতো। এগুলো দিয়ে নানাভাবে মানুষদেরকে প্রতারিত করার অভিযোগও উঠেছিল।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর