‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে’
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ শান্তি-শৃঙ্খলা ভাবে বসবাস করতে পারে।
শনিবার (২ অক্টোবর) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্যকালে আব্দুর রহমান আরো বলেন, শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। আওয়ামী লীগের আমলেই দেশে বেশি উন্নয়ন হয়। তার মধ্যে ফরিদপুর-১ আসনের রেলপথ পুনঃ চালু, চন্দনা-বারাশিয়া নদী পুনঃ খনন ও মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক দৃশ্যমান।
মধুখালী ৫০০ আসন বিশিষ্ট মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুভাষ রায়। পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির সহ-সভাপতি কাজল বসুর পরিচালনায় সকাল ১১টায় সম্মেলন উদ্বোধন করেন, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা মনোজ সাহা, মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাম্পাদক রেজাউল হক বকু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সূখেন মজুমদার, সহ-সভাপতি বাবু অশোক কুমার পোদ্দার, যুগ্ম সম্পাদক রাম কোমল, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ প্রমুখ।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসবি