সাফ চ্যাম্পিয়নশীপের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১-০ গোলের জয়ে পেয়েছে বাংলাদেশ। কিন্তু ম্যাচের প্রথম দিকে ঘটেছে হাস্যকর এক ঘটনা। খোদ অধিনায়ক জামাল ভূঁইয়াই এই ঘটনার নায়ক। ৬ নম্বর জার্সির জামাল ভুঁইয়া প্যান্ট পরেছেন ৫ নম্বর।
খেলা শুরুর ১০ মিনিটের মধ্যেই তিনি দ্রুত মাঠ ছাড়েন প্যান্ট বদলাতে। কারণ তিনি ভুলে অন্য কারও ৫ নম্বরধারী প্যান্ট পরে খেলতে নেমেছিলেন। অদ্ভুত এই ঘটনা ফুটবলে নতুন করে হাস্যপ্রসের জন্ম দিয়েছে।
শুক্রবার (০১ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচে এই ঘটনা ঘটে। তার ৬ নম্বর জার্সি ও ৫ নম্বর প্যান্ট পরে খেলতে নামার ওই ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় সমালোচনা ও রসিকতা। দেশের ফুটবলের দুরাবস্থার কথাও অনেকে বলেছেন জামালের পোশাক দেখে। কেউ কেউ করেছেন তীর্যক মন্তব্যও।
এমন হাস্যকর ঘটনার বিষয়ে জাতীয় দলের ম্যানেজার সত্যাজিত দাশ রুপু বলেন, জামাল ভুল করে পাঁচ নাম্বার শর্টস পরে ফেলেছেন। ড্রেসিংরুমে ১ থেকে ২৩ নম্বর পর্যন্ত সব জার্সি-প্যান্ট পাশাপাশি থাকে। ৫ নম্বর জার্সিটি বরাদ্দ ছিল পাঁচ বছর পর জাতীয় দলে ফেরা ডিফেন্ডার রেজাউলের জন্য। জামাল হয়তো তাড়াহুড়ায় ভুল করে সতীর্থের শর্টস পরে ফেলেছেন। পরে বিষয়টা চোখে পড়তেই জামালকে শর্টস পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়।
বার্তা বাজার/এসজে