টঙ্গীতে গাসিক মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল, মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করা ও গাজীপুরের শীর্ষ আওয়ামীলীগ নেতাদের নিয়ে বিরুপ মন্তব্য করার প্রতিবাদে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করা হয়েছে।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৪ টায় চেরাগআলি এলাকায় এ কর্মসুচী পালন করেন আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। এসময় এক ঘন্টারও বেশি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।

আন্দোলনকারীরা বলেন, জাতির পিতার আদর্শ নিয়ে রাজনীতি করি। সেই মহান নেতাকে নিয়ে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তার এই বক্তব্যের জন্য জাতির কাছে অনতিবিলম্বে ক্ষমা চাইতে হবে। এবং তার সাধারণ সম্পাদক ও মেয়রের পদ থেকে বহিষ্কারের দাবি জানান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এসি (দক্ষিন) পিযুষ দে বলেন, আন্দোলন কারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরিফ চৌধুরী/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর