বাউফলে চেয়ারম্যান প্রার্থী বাছাই করতে আ.লীগের উন্মুক্ত সভা

নির্বচন কমিশনের তফশিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর বাউফলের সূর্য্যমণি ও নওমালা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার দলীয় প্রার্থী বাছাই করতে ইউনিয়ন দুটিতে উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ। সভায় তৃণমূল নেতা-কর্মীদের মতামত নিয়ে প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সূর্য্যমণি ইউনিয়ন পরিষদ মাঠে আসন্ন সূর্যমনি ইউপি নির্বাচন উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোসা. ফরিদা বেগমের সভাপতিত্বে তৃণমূল আওয়ামীলীগ নেতা-কর্মীদের নিয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক ভাইস-চেয়ারম্যান মো. সামসুল আলম মিয়া।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ আ.স.ম.ফিরোজ এমপি এবং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার মোবাইল কনফারেন্সের মাধ্যমে সৎ এবং যোগ্য প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাকর্মীদের উন্মূক্ত মতামত প্রদানের আহবান জানান।

এরপর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকসহ স্থানীয় মুরুব্বীদের মতামতের ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাচ্চুকে নৌকার প্রার্থী হিসেবে মনোনিত করা হয়।

অপরদিকে একই দিন বিকেলে নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।

এম.এ হান্নান/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর