নাটোরের গুরুদাসপুরে দিনের বেলা মোটরসাইকেল চুরি হয়েছে। শনিবার (২ অক্টোবর) বিকেল আনুমানিক ৩ টা ১৫ মিনিটে উপজেলার মশিন্দা ইউনিয়নের বামনখেলা গ্রামে ওই এলাকার রহিদুল মোল্লার ছেলে ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে ওই চুরির ঘটনা ঘটেছে।
মোটরসাইকেলের মালিক স্বপন মোল্লা জানান, অল্প কিছুদিন আগেই একটি পালসার মোটরসাইকেল কিনেছিলাম। যার নম্বর-নাটোর-ল(১১-৬৯১৪) দুপুরে খাবার খাওয়ার পরে ঘুমিয়ে পরেছিলেন তিনি। বাড়ির গেট সংলগ্ন ঘরে মোটরসাইকেলটি রাখা ছিলো। পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিলো। সকলের অগচরে আনুমানিক বিকেল ৩ টা ১৫ মিনিটের দিকে গাড়ির শব্দ পেলে তার বাবা মোটরসাইকেলের দিকে এগিয়ে যান। গিয়ে দেখেন অপরিচিত একজন ব্যক্তি মোটরসাইকেলটি চালিয়ে দ্রুত গতিতে বের হয়ে চলে যায়। বাবার ডাক চিতকারে পাশের বাড়িতে থাকা অন্য একটি মোটরসাইকেল নিয়ে কাছিকাটা বিশ্বরোড অভিমুখে রওনা হই। ছিনতাইকারীর পেছনে পেছনে ছুটে গেলেও সিরাজগঞ্জ রোডের কাছাকাছি গিয়ে তাকে আর ধরা সম্ভব হয়নি।
এ ঘটনায় গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মতিন জানান, মোটরসাইকেলটি উদ্ধারের ততপরতা চলছে।
মেহেদী হাসান তানিম/বার্তা বাজার/এসবি