যশোরে পুলিশে চাকরী দেওয়ার নামে অর্থ প্রতারনা, গ্রেফতার ২

যশোরে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা করা ২ প্রতারক কে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

গতকাল (১ অক্টোবর) দিবাগত রাত ১০ঃ৩০ থেকে (২ অক্টোবর) ভোর পর্যন্ত অভয়নগর ও ফুলতলা থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক ও দালাল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে যশোর জেলা গোয়েন্দা পুলিশের চৌকস দল।

গ্রেফতারকৃতরা হলেন, অভয়নগর থানার কোটা গ্রামের আবদুল আজিজ শেখ এর পুত্র মোঃ নাজমুস সাকিব(৩২) ও ফুলতলা থানার জামিরা গ্রামের ফজলু রহমান খানের পুত্র ওহিদুল ইসলাম খান(৪০)।

পুলিশ প্রেস বিঙ্গপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ কে সরকারি চাকুরি ও বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুটিং কনস্টেবল পদে চাকরী দেবার নামে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে প্রতারনা করে আসছিলো। এমন ফাদে পা দিয়ে প্রতারণার স্বীকার হওয়া ভুক্তভোগী খুলনা জেলার ফুলতলা থানার বাড্ডাগাতী সাকিনের কোহিনুর বেগম যশোর জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ প্রদান করেন। প্রাথমিক গোপন অনুসন্ধানে সত্যতা পেয়ে কোহিনুর বেগম বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। অভয়নগর থানার মামলা নং-০২ তাং-০১/১০/২০২১ ইং ধারা-৪০৬/৪২০/৫০৬/১০৯ পেনাল কোড। জেলা পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখার উপর আসামীদের গ্রেফতার করার নির্দেশ প্রদান করেন। এর ধারাবাহিকতায় যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল গতকাল দিবাগত রাত ১০ঃ৩০ থেকে আজ ভোর পর্যন্ত ফুলতলা ও অভয়নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তার ব্যবহৃত মোবাইল ফোনে তার ফেসবুক আইডি ম্যাসেঞ্জারে সাম্প্রতিক বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনষ্টেবল পদে নিয়োগে প্রতারণা পূর্বক প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়ে আবেদন পত্র ও অর্থ গ্রহনের তথ্য প্রমান পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ০১ টি মোবাইল, ০২টি নোট বুক, চাকুরীর অন-লাইন আবেদন ফরম আলামত উদ্ধার করা হয়।

এ্যান্টনি দাস(অপু)/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর