ইভ্যালির শীর্ষ কর্মকর্তাদের জামিন নিয়ে যা জানা গেল

দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ভাইস প্রেসিডেন্ট আকাশ, হিসাব বিভাগের প্রধান কর্মকর্তা সেলিম রেজাসহ ১০ জনের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় জামিন দেয়নি হাইকোর্ট। উচ্চ আদালত থেকে তাদের জামিনের এই আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়েছে।

শনিবার (০২ অক্টোবর) আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ তাদের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দেন।

উল্লেখ্য, গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগের ইভ্যালির চেয়ারম্যান, এমডিসহ শীর্ষ প্রায় সব কর্মকর্তাই এখন কারাগারে আছেন। তাদের বিরুদ্ধে গ্রাহকদের বিস্তর অভিযোগ রয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর