নামের আগে আলহাজ্ব না লেখার ঘটনায় সংবাদ সম্মেলন

নাটোরের গুরুদাসপুরে নামের আগে আলহাজ্ব না লেখায় ৬ জনকে কুপিয়ে জখমের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন আলহাজ্ব মো. আমিনুল হক।

শনিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে তার নিজ কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রফিজ উদ্দিন, মোতালেব হোসেন, আব্দুল করিম,মুকুল হোসেন,রুবেল ফকিরসহ আরো অনেকে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আমিনুল হক জানান, গত ২২ সেপ্টেম্বর ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি সংঘর্ষ হয়। সেই ঘটনার প্রেক্ষিতে দেশের বিভিন্ন জাতীয়, স্থানীয়, অনলাইন ও টেলিভিশনে ‘নামের আগে আলহাজ্ব না লেখায় ৫ জনকে কুপিয়ে জখম‘ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের আমাকে ভুল ভাবে উপস্থাপনা করা হয়েছিলো। যা সম্পুর্ন মিথ্যা।

মূলত ঘটনা এই যে, আমার ভাতিজা রাব্বি শারিরীক প্রতিবন্ধী। সে প্রতিবেশি মিঠুর বাড়িতে দুধ নিয়ে আসতে গিয়েছিলো। দুধ নিয়ে আসতে গিয়ে আবু জাফরের ছেলে শাহাবুল ইসলামের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে তর্ক বিতর্ক হয়। সেই জেরেই আমার প্রতিবন্ধী ভাতিজার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সাহাবুল। ভাতিজার ডাক চিতকারে প্রতিবেশিরা এগিয়ে এসে চিকিতসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করে চিকিতসা করা হয়। চিকিতসা বাবদ প্রায় ১লাখ টাকা খরচ হয়।

চিকিতসার টাকা সাহাবুলসহ তার লোকজনের কাছে চাইলে পুনরায় তারা আমাদের ওপর অতির্কত হামলা চালায়। নিজেদের রক্ষা করতে গেলে আমরাও কয়েকজন আহত হই এবং তাদের ধারালো অস্ত্রের আঘাতে তারাই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করে। আমি এই মিথ্যা মামলার তিব্র নিন্দা জ্ঞাপন করছি সেই সাথে প্রশাসনকে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জোড় দাবি জানাচ্ছি।

মেহেদী হাসান তানিম/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর