হোসেনপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

অল্প কয়েক দিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জের হোসেনপুরে মন্ডপে মন্ডপে চলছে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজ।

জানাযায়, এ বছর দূর্গা দেবীকে আনুষ্টানিক বরণ করতে হোসেনপুর উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের ১৫টি পূজা মন্ডবে চলছে সাজ সাজ রব। স্থানীয় শিল্পী না থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিমার তৈরীর শিল্পীরা এসে নিপুন তুলির আঁচরে নানা রংয়ের প্রলেপ দিয়ে উজ্জ্বল করে তুলছে প্রতিটি পূজা মন্ডপের প্রতিমা।

শেষ মূহুতে শিল্পীরা বিভিন্ন দেবালয়ের পুরোহিতদের কাছে তাদের চেষ্টার্জিত প্রতিমা উপহার দিবেন এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের হোসেনপুর শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র শীল জানান, নির্বির্ঘ্নে পূজা উদাপনের জন্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। যাতে করে পূজাকালীন সময় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, শান্তিপূর্নভাবে পূজা উদযাপনের লক্ষ্যে প্রত্যেকটি মন্ডপ এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। মন্ডপগুলোতে আনসার, ভিডিপি, পুলিশ থাকবেন। মন্ডপ এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কেউ যেনো কোনো প্রকার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে না পারে সে জন্য তৎপর থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দূর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা।

এস এম তারেক নেওয়াজ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর