ঝুঁকিতে ঘোড়াঘাটের ৮ পূজা মন্দির

আর মাত্র কয়েকদিন। তারপরেই শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব দূর্গা পূজা। এ বছর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩৯টি মন্দিরে হবে দূর্গা পূজা। এসব মন্দিরে কারিগরদের নিপূণ হাতের ছোঁয়ায় সজ্জিত হচ্ছে দেবী দূর্গা।

তবে এসব মন্দিরের ৮টি মন্দিরকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। কেবল মাত্র অধিক লোকের সমাগম হবার কথা মাথায় রেখেই এই ৮টি মন্দিরকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে তারা। অপর দিকে পুলিশের চিহ্নিত করা ৮টি মন্দিরের ভিতর ৩টি মন্দিরকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদ।

গত বছর করোনা মহামারী ও সরকারের কঠোর বিধিনিষেধের মধ্যে এই উপজেলার ৩৩টি মন্দিরে অনুষ্ঠিত হয়েছিল দূর্গা পূজা। এ বছর নতুন করে যুক্ত হয়েছে আরো ৬টি মন্দির। এসব মন্দিরের মধ্যে অধিক লোকের সমাগম এবং পূজা উপলক্ষে মেলার আয়োজন হয় ঘোড়াঘাট পৌর এলাকার বড়গলি দূর্গামন্দির, রানীগঞ্জ দূর্গামন্দির এবং ওসমানপুর দূর্গামন্দিরে।

বিগত বছর গুলোতে এই তিনটি মন্দিরে শত শত লোকের সমাগত হলেও, তুলনামূলক ভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ছিলনা তেমন কোন নিরাপত্তা ব্যবস্থা। ফলে কিছুটা ঝুঁকি নিয়েই সার্বিক কার্যক্রম পরিচালনা করেছে সংশ্লিষ্ট মন্দিরের পূজা উদযাপন কমিটি।

ঘোড়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু জানান, গত বছর করোনার প্রার্দূভাবে দূর্গা পূজা উদযাপন কিছুটা বিঘœ হয়েছিল। লোকজনের সমাগমেও ছিল কঠোর বিধি নিষেধ। লোক সমাগমে বিধিনেষেধ না থাকায় অন্যান্য বছরের তুলনায় এই বছর আরো অধিক লোকের সমাগম হবে।

শুধুমাত্র অধিক লোকের সমাগমের কথা মাথায় রেখে আমরা ৩টি মন্দিরকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। এই তিনটি মন্দিরে যে পরিমান লোকের সমাগত ঘটে, সে তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির, পিপিএম (সেবা) বলেন, পূজা উপলক্ষে আমরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশের সদস্যরাও কাজ করবে। আমরা মন্দির কতৃপক্ষ গুলোর সাথে নিয়মিত আলোচনা করছি এবং সমন্বয় করছি। প্রতিটি মন্দিরে আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা ২৪ ঘন্টা ডিউটি করবে এবং আমাদের পুলিশ সদস্যরা টহল ডিউটিতে থাকবে। আশা করছি সুষ্ঠ ও সুন্দরভাবে এই ধর্মীয় উৎসব শেষ হবে।

মোঃ লোটাস আহম্মেদ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর