৭০ বছরের বৃদ্ধর নামে ধর্ষণের মামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনার আমতলীতে আব্দুর রশিদ হাওলাদার এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ অক্টোবর) বেলা ১১ টায় আমতলী উপজেলার মহিষকাটা বাসস্ট্যান্ড মূল সড়কে, রায় বালা ও মহিষকাটা এলাকাবাসী রশিদের মুক্তির দাবিতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

এসময় মানববন্ধনে বক্তরা বলেন, আমতলী উপজেলার ২নং কুকুয়া ইউনিয়নের, ২নং ওয়ার্ডের রায়বালা গ্রামের রশিদ হাওলাদারের পানের বরজ ও কলাবাগান থেকে পান ও কলা চুরির অপবাদ থেকে বাঁচতে, সোহাগ সিকদারের ৭ বছরের শিশু দিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে ৭০ বছরের বৃদ্ধর নামে মিথ‍্যা মামলা দিয়ে, পুলিশ দিয়ে গ্রেফতার করায়।

রশিদের নিঃশর্ত মুক্তির দাবি করেন তারা। উল্লেখ্য গত ২৯ সেপ্টেম্বর ২০২১ দুপুর ১ টার ঘটনা দেখিয়ে ঐ এলাকায় সোহাগ সিকদারের শিশু কন‍্যা ও তার পরিবারের চুড়ির অপবাদ আরাল করতে, মৃত্যু আফেজ হাওলাদারের ৭০ বছরের ছেলে আব্দুর রশিদ হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা মামলা করে।

মোঃ মেহেদী হাসান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর