রেলস্টেশন দ্রুত সংস্কার ও সব ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

গত ২৬-২৮ মার্চ হেফাজতের তান্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন দ্রুত সংস্কারসহ সব ট্রেনের যাত্রাবিরতি আগামী ৯ অক্টোবরের মধ্যে নিশ্চিতের দাবীতে মানবনন্ধন করেছে সন্ত্রাস প্রতিরোধ মানববন্ধন করা হয়েছে।

শনিবার (২ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ব্রাহ্মণবাড়িয়ার সংগঠক সাংবাদিক আবদুন নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য্য, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা জাসদের সভাপতি বীর মুকিযোদ্ধা অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, কমরেড নজরুল ইসলাম প্রমুখ।

সভায় আগামী ৯ অক্টোবরের মধ্যে সব ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিতের জোর দাবী জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচীর ডাক দেয়া হবে বলে জানান।

মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর