রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরিবাজার এলাকার একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে দগ্ধ জিতু (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জিতুর শরীরের ৬৫ শতাংশ দগ্ধ ছিল। রাত সাড়ে ৩টায় আইসিইউর ১০ নম্বর বেডে তার মৃত্যু হয়। বিস্ফোরণে দগ্ধ ইয়াসিন তালুকদার আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।
এর আগে শুক্রবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ৮৭/এ পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসার তিনতলায় গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দুই শিক্ষার্থী দগ্ধ হন।
বার্তা বাজার/নব