জাপা মহাসচিবের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২ অক্টোবর) পৃথক শোক বার্তায় শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
শোকবার্তায় রাষ্ট্রপতি জিয়াউদ্দিন আহমেদ বাবলুর রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী শোকবার্তায় মরহুম জিয়াউদ্দিন আহমেদ বাবলুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান
এর আগে আজ সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
সাবেক সেনা শাসক হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা বাবুল দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।
বার্তা বাজার/নব