ময়মনসিংহ মেডিকেলে আরও ৮ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ জনের।

শনিবার (২ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে আটজনের মৃত্যু হয়। তাদের সবাই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। আইসিইউতে ৬ জনসহ করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন ১২১ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর