গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যদের মধ্যে রাজশাহীর একজন ও নওগাঁর তিনজন করে আছেন।
শুক্রবার (১ অক্টোবর) থেকে শনিবার (২ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে একজনের করোনা পজেটিভ ছিল। অন্য তিনজন উপসর্গ নিয়ে মারা যান। আগের দিন দুইজনের মৃত্যু হয়েছিল।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২২ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১০৩ জন। রাজশাহীতে শনাক্তের হার ৭ দশমিক ৫৩ শতাংশ।
বার্তা বাজার/অমি