বিশ্বে করোনায় মৃত্যু ৪৮ লাখ ছাড়ালো

বিশ্বব্যাপী করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ হাজার ৩৩৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৪ লাখ ৭০ হাজার ৯৫৮ জন। সারাবিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৪৮ লাখ ছাড়ালো। করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৬ হাজার ৯৩৬ জন।

শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ৪৮ লাখ পাঁচ হাজার ৯২ জন। আর মোট আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৫৮৭ জন। এর মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১ কোটি ১৭ লাখ ৯০ হাজার ৫৬৩ জন।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন চার কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৪০৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে এক লাখ ২০ হাজারেরও বেশি মানুষ। দেশটিতে ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে সাত লাখ ১৮ হাজার ৯৮৪ জন। আর সেরে উঠেছেন তিন কোটি ৩৮ লাখ ১৬ হাজার ৪৯৪ জন।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩৭ লাখ ৮৯ হাজার ৩৯৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে চার লাখ ৪৮ হাজার ৬০৫ জন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ৩০ লাখ ৬০ হাজার ৯৮০ জন।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর