দেশে এখন পর্যন্ত ৩১ লাখ অবৈধ মোবাইল

দেশের নেটওয়ার্কে নতুন করে সংযুক্ত সব অবৈধ মোবাইল ফোনের সংযোগ মোবাইল ফোন বন্ধের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

তথ্যমতে, গত ৩ মাসে ৩১ লাখ অবৈধ মোবাইল ফোন শনাক্ত করেছে। ধাপে ধাপে এসব মোবাইল ফোন বন্ধ করে দেবে বিটিআরসি।

জানা গেছে, দেশে এখন অনিবন্ধিত কোনো মোবাইল ফোন নেটওয়ার্কে সংযোগ থাকবে না। আর যেসব অনিবন্ধিত মোবাইল রয়েছে তা ধাপে ধাপে বন্ধ করবে বিটিআরসি। যেসব মোবাইল ফোনের নিবন্ধন হয়নি সেগুলোকে অবৈধ মোবাইল ফোন বলা হচ্ছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর