রাজধানীর পল্লবীতে কলেজপড়ুয়া তিন ছাত্রী একসাথে নিখোঁজ হয়েছেন। তাদের নিখোঁজ থাকা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্যের। বাসা থেকে লাপাত্তা হওয়ার সময় সাথে করে নগদ টাকা, স্বর্ণের গয়না, স্কুল সার্টীফিকেটসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছেন তারা।
ওই তিন ছাত্রীর পরিবারের দাবি, বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে একটি নারী পাচারকারী চক্র তাদেরকে প্রলুব্ধ করেছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পল্লবীর ১১ নম্বর প্যারিস রোডের সি ব্লকের ১৮ নম্বর লাইনে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ওই তিন কলেজ ছাত্রী হলেন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে অধ্যয়নরত দিলখুশ জান্নাত নিসা, পল্লবী ডিগ্রি কলেজের ছাত্রী স্নেহা, দুয়ারি পাড়া কলেজের ছাত্রী কানিজ ফাতেমা।
এ ঘটনায় শুক্রবার (০১ অক্টোবর) কাজী দিলখুশ জান্নাত নিসার মা মাহমুদা আক্তার পল্লবী থানায় একট লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে আসামি করা হয়েছে জিনিয়া, রকিবুল ও তরিকুলকে। এদের মধ্যে টিকটক সেলিব্রেটি আর তরিকুল ও রকিবুল দুই ভাই।
পল্লবী থানার (এসআই) উপ পরিদর্শক সজিব খান গণমাধ্যমকে বলেন, একটি অভিযোগ হয়েছে। অভিযোগ পাওয়ার পর তরিকুলকে আটক করেছি। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বার্তা বাজার/এসজে