সিরাজগঞ্জে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণীর ছাত্রী

এম এ মালেক,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এর হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল বহুলী ইউনিয়নের বহুলী গ্রামের মো. আমির হোসেন এর দশম শ্রেণীর মেয়ে আছমা খাতুন (১৫)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়,বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অত্র ইউনিয়নের বহুলী গ্রামে সংগীয় আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে বরের বাড়ীতে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আনিসুর রহমান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কাজী ও বর কৌশলে পালিয়ে যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একই গ্রামের বরের বাবা মো. আবুল কালাম আজাদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং কনের বাবার নিকট থেকে মুচলেকা নেয়া হয়।

এ সময় অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহুল আমীন,পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর