কুষ্টিয়ার কুমারখালীতে ইয়াবা ও হিরোইনসহ জুয়েল রানা (২৫) নামের এক যুবককে আটক করেছে র্যাব -১২।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০ টা ২০ মিনিটের সময় উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার তাঁর নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ওই এলাকার মৃত জাকির হোসেনের ছেলে।
পরে উদ্ধারকৃত আলামতসহ তাঁর বিরুদ্ধে কুমারখালী থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা করে র্যাব। মামলা নম্বর ১।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০ টা ২০ মিনিটে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের জুয়েল রানার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তাঁর বসতবাড়ির ভিতর আঙ্গিনা থেকে পাঁচ গ্রাম হিরোইন ও একত্রিশ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, উদ্ধারকৃত আলামতসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘র্যাব মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছে। মামলা নম্বর ১।’
মোশারফ হোসেন/বার্তা বাজার/এসবি