আনোয়ারা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। পূর্ব নির্দারিত কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বিকালে উপজেলা পরিষদের পুকুর পাড়ে ফলজ ও বনজ চারাগাছ রোপনের করা হয়।
কর্মসূচীতে আনায়োরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেদুল হক, সাবেক সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাহ্ সুমন, সাংগঠনিক সম্পাদক আক্কাছ উদ্দিন, গ্রন্থাগার সম্পাদক মো. ইমরান হোসাইন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক কোরবান আলী টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.সোহেল, নির্বাহী সদস্য খালেদ মনছুর, নুরুল আবছার তালুকদার, রেজাউল করিম সাজ্জাদ, মহিউদ্দিন মনজুর উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, আজকে মানুষ অজ্ঞতার কারণে চারিদিকে যে হারে গাছ নিধন করছে তার প্রতিফল খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টিসহ নানা প্রাকৃতিক দুর্যোগ। আসুন, আমরা সবাই একটি হলেও গাছ রোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষায় সচ্ষ্টে হই।
সুমন শাহ/বার্তা বাজার/এসবি