সরকারের উন্নয়ন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: আমিনুল ইসলাম
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন এবং সরকারের উন্নয়ন কর্মকান্ড মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে। সাধারণ ও অসহায় মানুষের সেবা করতে হবে। তাহলেই একজন সত্যিকারের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও আদর্শ রাজনীতিবীদ হওয়া যাবে।
শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫ টায় চট্টগ্রামের সাতকানিয়ার বারদোনাস্থ গ্রামের বাড়িতে পৌঁছলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং নবগঠিত সাতকানিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী মোটরচালক লীগ নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ,তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল আলম, কার্যনির্বাহী সদস্য মামুনুর রশীদ চৌধুরী, নুরুল হক কন্ট্রক্টর, লোহাগাড়া উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাসু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো : নাজিম উদ্দিন, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, কলাউজান ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহেদসহ নেতৃবৃন্দ।
আবদুল করিম/বার্তা বাজার/এসবি