বিএনপি তৃতীয় সারির নেতা দিয়েই জয়ী হবে: গয়েশ্বর

আওয়ামী লীগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিলে বিএনপির প্রথম সারির নেতা লাগবে না, তৃতীয় সারির নেতারাই জয়ী হবেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য গ‌য়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লা‌বের আব্দুস সালাম হ‌লে জাতীয়তাবা‌দী নাগ‌রিক সমা‌জের উদ্যো‌গে ‘বাংলা‌দেশ ও শহীদ রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের ভুত না সরিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব নয়। তাদের সৎ সাহস থাকলে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ নির্বাচন দিক।

গয়েশ্বর বলেন, তারা একেক সময় একেক আইটেম দেয়। আমরা তার পিছে দৌড়াই। সেটা আর হবে না। আমাদের এক দফা এক দাবি, সেটা হলো শেখ হাসিনার পদত্যাগ।

নেতাকর্মীদের পদ পদবীর লোভ ত্যাগ করে দলের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যদি হিসাব-নিকাশ করে আপনারা রাজপথে নামেন তাহলে মনে রাখবেন জনগণও আপনাদের কাছ থেকে হিসাব নেবে। পদ-পদবীর কথা চিন্তা না করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলনে নামতে হবে।

আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি শাহ আব্দুল্লাহ আল বাকীর সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক মো. শ‌হিদুল ইসলামের (ভি‌পি শ‌হি‌দ) সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব ও যুবদলের সা‌বেক সভাপ‌তি সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল, সাংগঠ‌নিক সম্পাদক হারুনুর র‌শিদ (ভি‌পি হারুন), স্ব‌নির্ভর সম্পাদক নিলুফার চৌধুরী ম‌নি প্রমুখ।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর