ফুফাতো বোনের মৃত্যুতে শোকাহত প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন খাদিজা হোসেনের দ্বিতীয় কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো বোন হামিদা ওয়াদুদ পলি আজ শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি এক ছেলে, এক কন্যা, দুই বোন ও নাতি-নাতনিসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২০১৪ সালে তার স্বামী সাবেক অতিরিক্ত সচিব এমএ ওয়াদুদ ইন্তেকাল করেন।

ফুফাতো বোন হামিদা ওয়াদুদ পলির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর