বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো ক্ষুধা-দারিদ্র্যতামুক্ত বাংলাদেশ গড়ার: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো তাঁর বাংলাদেশ হবে ক্ষুধা-দারিদ্র্যতামুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। স্বাধীনতার পর পরই তিনি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে কাজ শুরু করেন।
বঙ্গবন্ধু্’র ভাষণের উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কিন্তু রাব্বুল মুসলিমিন নন। সমস্ত মানুষের খোদা তিনি, কোন বিশেষ সম্প্রদায়ের মানুষকে খোদা তিনি নন। বাংলার মাটিতে সম্প্রদায়ের বীজ যাতে বপন না হতে পারে এ বিষয়ে জাতির পিতা বারবার সতর্ক থাকার আহ্বান জানান দেশ স্বাধীন হওয়ার পর পরই।
আজ সন্ধ্যা- ৭টা ৪৩৩ বার্চ মাউন্ট রোড টরন্টো দুর্গাবাড়ী’র যুগপূর্তি উৎসব উপলক্ষে ” প্রবাসে শারদীয় দুর্গোৎসব” শিরোনামে এক মত বিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এ কথা বলেন।
এছাড়াও প্রতিমন্ত্রী মুরাদ আরও বলেন, জাতির পিতা সবসময় চাইতেন বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ একটি দেশ। যেখানে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে তাঁর ধর্ম-কর্ম পালন করতে পারবেন। কেউ কারও ধর্মীয় আচার পালনে বাধা দিতে পারবে না। বঙ্গবন্ধু’র সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেই জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার তাঁর কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বর্তমানে বাংলাদেশ অতীতের অন্য যেকোন সময়ের চেয়ে অনেক বেশি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে। অতীতের যেকোন সময়ের চেয়ে বর্তমানে ধর্মীয় সংখ্যালঘুরা বাংলাদেশে ভাল অবস্থানে আছেন। মাঝে মাঝে কেউ কেউ ধর্মের নামে কিছু বিব্রতকর পরিস্থিতি তৈরী করার চেষ্টা করলেও তা বঙ্গবন্ধুকন্যার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে ব্যর্থ হয়।
এর পূর্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান Ryerson University আয়োজিত “ডিজিটাল কম্যুনিকেশন অ্যান্ড মাস মিডিয়া” শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এসময় তিনি বলেন, তথ্য প্রযুক্তির সুবিধা গ্রহণ ও ব্যবহার করে জাতির পিতার সুযোগ্য কন্যার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে ক্ষুধা-দারিদ্র্যতা মুক্ত বঙ্গবন্ধ’র স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলব ইনশাআল্লাহ।
মোস্তাক আহমেদ মনির/বার্তা বাজার/এসবি